ইচ্ছা

 আহসান হাবীব


মনা রে মনা কোথায় যাস?

বিলের ধারে কাটব ঘাস।

ঘাস কী হবে?

বেচব কাল,

চিকন সুতাের কিনব জাল।

জাল কী হবে।

নদীর বাঁকে

মাছ ধরব ঝাকে ঝাকে।

মাছ কী হবে?

বেচব হাটে?

কিনব শাড়ি পাটে পাটে।

বােনকে দেব পাটের শাড়ি,

মাকে দেব রঙিন হাঁড়ি।