মরিয়ম জান্নাত
বলত, জীবন কেমন হতো
যদি পৃথিবীর মত গোলাকৃতি হতো।
আকাঁ বাকাঁ নদী
সমুদ্রের ঢেউয়ের মতো হত।
বলত,জীবন কেমন হতো
যদি রাজনৈতিক মানুষের মতো হত।
কৃষক , শ্রমিক
খেটে খাওয়া মানুষের মতো হত।
বলত, জীবন কেমন হতো
যদি সবুজ বনের মত হত।
মানব হীন ,
উত্তাপ মরুভূমির মত হত।
বলত, জীবন কেমন হতো
যদি এভারেস্টের মত উঁচু স্থানে পৌঁছাত।
আবর্জনা ভরা
কোন স্থানের মত হত ।
বলত, জীবন কেমন হতো
যদি শাহ জালাল, শাহ পরানের মত হত।
মীর জাফর ,
ইয়াহিয়া জানোয়ারের মত হত।
বলত , জীবন কেমন হতো ,
যদি কোনো শান্তি পাপ্ত মানবের মত হত।
১৯৫২ এর ভাষা আন্দোলন,
৭১ এর মত হাহাকার হত।
বলত, আমদের জীবন কেমন হওয়া উচিত
নিসপাপ শিশুর মতো ,
মনীষীর আদর্শের মত ,
সৎ কর্মের মত হওয়া উচিত।

0 মন্তব্যসমূহ